,

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হলো রাশিয়া, চীন, পাকিস্তান ও ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই চাপ সৃষ্টি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রচেষ্টার বিরোধিতায় আফগানিস্তানের পাশে দাঁড়াল চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান। গত মঙ্গলবার ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’–এর সপ্তম বৈঠকে দেশগুলো এই সিদ্ধান্ত নেয়।

আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক কোনো ইস্যুতে একইসাথে রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সহমত হওয়ার দৃষ্টান্ত বিরল। ভারত এমন সময়ে এই সিদ্ধান্ত নিল যখন যখন তালেবানশাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সরকারি সফরে নয়াদিল্লিতে আসছেন।

এসব দেশ আফগানিস্তান এবং প্রতিবেশী রাষ্ট্রগুলিতে সামরিক অবকাঠামো মোতায়েনের প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। এটিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থবিরোধী হিসেবেও মনে করে দেশগুলো। আফগানিস্তান থেকে ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’–এ যোগ দিয়েছেন আমির খান মুত্তাকি।

কয়েক সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, তালেবানের উচিত ওয়াশিংটনের স্থাপিত বাগরাম বিমানঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা।

মস্কোতে আলোচনায় অংশ নেওয়া দেশগুলো দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক, উভয় স্তরে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে।ভারত, রাশিয়া, চীন এবং পাকিস্তান ছাড়াও বৈঠকে ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান অংশ নিয়েছিল। দেশগুলো আফগানিস্তানের সঙ্গে এই অঞ্চল এবং এর বাইরের দেশগুলির সাথে অর্থনৈতিক সম্পর্কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম