,

সাবেরের বাসায় ৩ রাষ্ট্রদূতের যাওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় তিন দেশের রাষ্ট্রদূতদের বৈঠককের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা (রাষ্ট্রদূতরা) একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। যদি তিনি (সাবের হোসেন চৌধুরী) অপরাধী হতেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে রাখা হতো। এমন কিছু হয়নি।’

তিনি বলেন, ‘রাষ্ট্রদূতরা যে কারেও বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলোচনা করেছেন, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু রাষ্ট্রদূতরা গিয়েছেন— এটি নিয়ে আমাদের বলার কিছু নেই।’

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ফিলিস্তিনের সঙ্গে মুখোমুখি হবে না।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে, তাদের সঙ্গে ভারত কাজ করবে—এ বক্তব্যকে আমরা বিষয় হিসেবে দেখি না। এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

প্রসঙ্গত, গত সোমবার রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনীয়তায় তিন দেশের রাষ্ট্রদূত বৈঠক করেন বলে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ তিন রাষ্ট্রদূত হলেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে