সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২১ রানে বাংলাদেশকে গুটিয়ে দিল আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : সফল টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ওয়ানডের শুরুটা আশানুরূপ করতে পারল না বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ টাইগারদের ২২১ রানেই গুটিয়ে দিয়েছে আফগানরা, ইনিংসের তখনো বাকি ছিল ৭ বল। ফিফটি পেয়েছেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর আভাসই দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও অভিষিক্ত সাইফ হাসান। তবে দলীয় ১৮ রানে তানজিদ ও ২৫ রানে শান্তর বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ভালোই খেলছিলেন টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়ানো সাইফ ও হৃদয়। পাওয়ার প্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলে ফেলে টাইগাররা। তবে দলের চাপ বাড়িয়ে দলীয় ৫৩ রানে বিদায় নেন সাইফও। ৩৭ বলে ৪টি চারে ২৬ রান করেছেন তিনি।

দ্রুত ৩ উইকেট হারিয়ে বড় শট খেলা থেকে নিজেদের গুটিয়ে নেয় বাংলাদেশ। ধীরগতির জুটি গড়েন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ২৬তম ওভারের প্রথম বলে দলীয় শতরান পূরণ করে বাংলাদেশ। তবে শতরান করে কিছুটা আক্রমণাত্মক হন এই দুজন। দলকে দেড় শ পার করিয়ে ১৫৪ রান পর্যন্ত নিয়ে যান এই দুজন। শেষমেশ রান আউটে কাটা পড়ে থামে এ জুটি। ততক্ষণে ১৪১ বলে ১০১ রানের জুটি গড়ে ফেলেছেন তারা।

৮৫ বলে ১টি চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন হৃদয়। ওয়ানডেতে এটি টানা তিন ফিফটি হৃদয়ের। আজ আফগানিস্তানের বিপক্ষে ফিফটির আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ওয়ানডেতেও ফিফটি করেছিলেন হৃদয়। এটি ওয়ানডেতে হৃদয়ের দশম ফিফটি। হৃদয়ের আউটের পর ১৭৫ রানের মাথায় ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৮৭ বলে একটি করে চার-ছক্কায় ৬০ রান করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি মিরাজের সপ্তম ফিফটি।

মিরাজের আউটের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ২০৬ রানের মধ্যে একে একে ফিরে যান জাকের আলি, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। শেষদিকে তানভির ইসলাম ৮ বলে ১১ রান করলে ২২১ রানে থামে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা