,

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। সংক্ষিপ্ততম সংস্করণে আফগানদের হোয়াইটওয়াশ করে এবার ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় এবার ওয়ানডেতেও সুযোগ পেলেন সাইফ হাসান। এই সংস্করণে আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার।

ভিসা জটিলতায় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাঈম শেখ। তাই ব্যাকআপ ওপেনার হিসেবে দলের সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি একাদশে সুযোগ পাননি। তানজিদ তামিমের সঙ্গে সাইফ হাসান বা নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে দেখা যাবে।

বাংলাদেশ :
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান :
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের