,

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

news-image

অনলাইন ডেস্ক : ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে ১ হাজার ২৪১ টাকা, যা আগের মাসের তুলনায় ২৯ টাকা কম।

বিইআরসি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হয়।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। তার আগের মাস আগস্টে ৯১ টাকা কমিয়ে একই সিলিন্ডারের দাম নির্ধারণ হয়েছিল ১ হাজার ২৭৩ টাকা।

এছাড়া, গত জুনে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা থেকে ১ হাজার ৪০৩ টাকা করা হয়। জুলাইয়ে ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানোর পাশাপাশি ১২ কেজির দাম দাঁড়ায় ১ হাজার ৩৬৪ টাকা।

অন্যদিকে, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দামও সাম্প্রতিক মাসগুলোতে সমন্বয় করা হয়েছে। আগস্টে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়। এর আগে, জুলাইয়ে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল ৬২ টাকা ৪৬ পয়সা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে