,

মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করছে। এমনটিই জানিয়েছেনবিসিবির নবনির্বাচিত সভাপতি ও সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্কুল ও কলেজ পর্যায়ের পাশাপাশি এবার মাদ্রাসাাতেও ক্রিকেট প্রসারের উদ্যোগ নিচ্ছে বোর্ড।

বুলবুল বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। সেখান থেকেও যদি কিছু প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেটি দেশের জন্য বড় অর্জন হবে। আমরা সেই ব্যবস্থার দিকেই এগোচ্ছি।’

এর আগে থেকেই বিসিবি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে। নতুন উদ্যোগ হিসেবে এবার সেই পরিসরে যুক্ত হতে যাচ্ছে মাদ্রাসাা শিক্ষার্থীরাও।

কোন ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করা হবে, সে সম্পর্কেও ধারণা দিয়েছেন বুলবুল। তিনি বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে আমরা যেহেতু পরিকল্পনা নিয়েছি, বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে, অর্থাৎ টি-টোয়েন্টি ধরনের টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছি।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে