,

দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ১৩ অক্টোবর জর্ডানে এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ অ-১৭ দল সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছে। আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে আজ রাতে অনুষ্ঠিত সিরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অর্পিতা বিশ্বাসরা ২-০ গোলে জিতেছেন।

বাংলাদেশ দুই অর্ধে একটি করে গোল করে। দুবাই থেকে নারী দলের মিডিয়া অফিসারের দেয়া তথ্য অনুযায়ী দুই গোলই আলপী আক্তারের। ম্যাচের আয়োজক আরব আমিরাত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ফলাফল প্রদান করেনি৷ এজন্য বাফুফে গোলদাতা ও গোলের সময়ের তথ্য দিতে পারেনি।

বাংলাদেশ ৯ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। এই বছরের মার্চ উইন্ডোতে বাংলাদেশ সিনিয়র দল দুবাইয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। সাবিনা, ঋতুপর্ণারা না থাকায় অনভিজ্ঞ দল নিয়ে বাটলার দুই ম্যাচই হেরেছিল। এবার সাইফুল বারী টিটু অ-১৭ দলকে জেতাতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ দল ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে দুবাই ছাড়বে। অ-১৭ দলের তিন কোচিং স্টাফের দুবাইয়ের ভিসা হয়নি। তারা সরাসরি জর্ডানে পৌঁছাবেন এখন। এএফসি অ-১৭ টুর্নামেন্টের মুল পর্বে খেলতে হলে জর্ডান ও চাইনিজ তাইপের গ্রুপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের