,

নবীনগরে ফুটবল খেলতে গিয়ে স্কুল ছাত্র নিহত

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে মোঃ হাবিবুর রহমান নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোঃ হাবিবুর রহমান সাহারপাড় গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে। সে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে বাড়ির পাশে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে যায় হাবিবুর রহমান। ওই সময় বজ্রপাতে সে আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবপুর হেলথভিউ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, এবিষয়ে কেউ আমাকে অবগত করেনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে