,

হিমাচলে ভূমিধসের কবলে বাস, নিহত ১৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে একটি বাস চাপা পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।আজ মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানায়, হঠাৎ পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথর ও কাদামাটির স্রোত একটি বেসরকারি যাত্রীবাহী বাসের উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাসটি ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে যায়। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতভর চলছে উদ্ধার অভিযান। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিলাসপুরের অতিরিক্ত জেলা শাসক ওম কান্ত জানিয়েছেন, ‘ভূমিধসে বাসটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌছেছে প্রশাসন, পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। যুদ্ধকালীন তৎপরতায় চলছে খনন ও উদ্ধার কাজ।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে