বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে রাউজান মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে নগরীর এভার কেয়ারহাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামাারের সত্ত্বাধিকারী। আবদুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। তবে তার পদ পদবীর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে, কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির দলীয় একটি সূত্র।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানাতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা