সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া কমেছে ৮০ শতাংশ

news-image

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের সংখ্যা ৮০ শতাংশ কমেছে। ভিসা জটিলতা ও নতুন নিয়মের কারণে যাত্রী কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাসপোর্টধারী যাত্রীদের ভারত ভ্রমণের আগে অনলাইনে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করেছে ভারতীয় দূতাবাস। ১ অক্টোবর থেকে আগমন ফরম পূরণ কার্যকর হওয়ায় নতুন নিয়মকে ভোগান্তি ও হয়রানি বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

পাসপোর্টধারী যাত্রীরা জানান, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে ‘ইন্ডিয়ান ভিসা অনলাইন এরাইভেল’ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফরমের প্রিন্ট কপি সঙ্গে নিতে হচ্ছে। কিন্তু সার্ভার সচল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এর আগে ভারতগামী যাত্রীদের ইমিগ্রেশনে গিয়ে হাতে লিখেই আগমন ফরম পূরণ করতে হতো।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। মেডিকেল ভিসা চালু থাকলেও নানা শর্ত যুক্ত হওয়ায় ভিসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ভিসা ফি ও ভ্রমণ ফি বেড়ে দ্বিগুণ হয়েছে।

ভুক্তভোগী পাসপোর্টধারী সুনিত পাল বলেন, স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতে নিতে গিয়ে নতুন ফরম পূরণে ১০০ টাকা খরচ করতে হয়েছে। সার্ভার সমস্যার কারণে এক ঘণ্টা অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে।

আরেক এক যাত্রী উজ্জল কুমার অভিযোগ করে বলেন, ‘ভিসা পেতে আমার প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে। ভোগান্তির শেষ নেই। হয় ভিসা সহজ করুক, না হয় বন্ধ করে দিক। একের পর এক শর্তে ভ্রমণ ও ভিসা প্রাপ্তি দিন দিন কঠিন হয়ে পড়ছে।’

বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন বলেন, ভিসা কমে আসায় পাসপোর্টধারী চলাচলও কমে এসেছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিনে ৩ হাজার ৭৮১ জন পাসপোর্টযাত্রী যাতায়াত করেছেন। একের পর এক শর্তে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে এখন ২০ শতাংশে নেমে এসেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৮-১০ হাজার যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা নেমে এসেছে এক হাজারের নিচে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা