সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে প্রবাসী আয় বেড়েছে ১৬ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী আয় বৃদ্ধির গতি আরও বেড়েছে। সর্বশেষ সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ২৬৮ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি একক মাস হিসেবে চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ। হুন্ডি কমে আসা ও ডলারের বিনিময়হার স্থিতিশীল থাকায় প্রবাসী আয় বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৫০ লাখ ডলার। এই হিসাবে আলোচ্য মাসে রেমিট্যান্স বেড়েছে ১১ দশমিক ৭০ শতাংশ।

আগের মাস আগস্টে রেমিট্যান্স আসে ২৪২ কোটি ২০ লাখ ডলার। আর গত জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই সেপ্টেম্বর) প্রবাসী আয় এসেছে ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের প্রথম তিন মাসে এসেছিল ৬৫৪ কোটি ৩০ লাখ ডলার। এই হিসাবে আলোচ্য তিন মাসে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৯০ শতাংশ।

মূলত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ গতি নিয়ে বাড়ছে রেমিট্যান্স। পরিসংখ্যান বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস গত বছরের আগস্টে দেশে রেমিট্যান্স আসে ২২২ কোটি ডলার। এর পরের মাস সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার এবং ডিসেম্বরে ২৬৩ কোটি ডলার রেমিট্যান্স আসে। এরপর চলতি বছরের জানুয়ারিতে ২১৮ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার ও মেতে ২৯৬ কোটি ৯৫ লাখ ডলারের রেমিট্যান্স আসে। সব মিলিয়ে গত অর্থবছরের দেশে রেমিট্যান্স আসে ৩ হাজার ৩২ কোটি ৭৫ লাখ ডলার (৩০ দশমিক ৩২ বিলিয়ন)। এটি এক অর্থবছরের হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগের অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ১২ লাখ ডলার।

এদিকে রেমিট্যান্সের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ঊর্ধ্বমুখী রয়েছে। গতকাল দিনশেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা