,

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে: সারজিস

news-image

নাটোর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্য কোনো প্রতীক নিয়ে নয়।’

নাটোর শহরের একটি হোটেলে আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই। তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, তাদের জায়গায় থেকে যেন সঠিক দায়িত্ব পালন করেন।’

তিনি বলেন, ‘আগামীতে একটি দল যেন একটি প্রতীক নিয়ে জনগণের কাছে পৌঁছাতে পারে। তারা যেন নির্বাচন করতে পারে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘যদি এ নির্বাচন কমিশন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সক্রিয়তা বজায় রাখতে না পারে, কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায় সংগঠিত অধিকার না দেয়। আমাদের শাপলা প্রতীক না দেয়। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কমিশন হিসেবে কাজ করার সব আস্তা হারিয়ে ফেলবে।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদির বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ন সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ন সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা উপজেলার নেতারা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে