,

‘ইনশাল্লাহ আমরা সফলকাম হবো’

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার সকালে ঢাকায় পা দিয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী।

ইংল্যান্ড থেকে গতকাল বাংলাদেশ সময় রাতে রওনা দিয়ে আজ ১১টার দিকে দেশে পৌঁছান হামজা। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার।

বিমানবন্দর থেকে টিম হোটেলে উঠে হামজা বার্তাও দিয়েছেন সমর্থকদের উদ্দেশে, ‘নিরাপদে এসে পড়েছি। ইনশাল্লাহ আমরা সফলকাম হবো। ৯ তারিখে আমরা হংকংয়ের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে খেলব। ইনশাল্লাহ, সবাই আমাদের সমর্থন দিবেন।’

হংকং ম্যাচকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তবে লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডে ব্যস্ততা থাকায় একটু পরেই যোগ দিতে হলো হামজাকে।

হোম ম্যাচ ছাড়াও হংকংয়ে গিয়েও খেলবে বাংলাদেশ। সেটিও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। আগামী ১৪ অক্টোবর সেই ম্যাচ খেলে আবার ইংল্যান্ডের পথ ধরার কথা হামজার। এর আগে মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলেন। জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসেন বাংলাদেশে।

বাংলাদেশের জার্সিতে হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা। ৯ অক্টোবর বাংলাদেশ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে।

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড