,

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শক্তি হারাতে শুরু করছে আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘শক্তি’।ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, শক্তি আজ রবিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব ও পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছে আবার পূর্ব দিকে বাঁক নিতে শুরু করেছে। ক্রমেই ঝড়টি দুর্বল হতে থাকলেও, এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে।তীব্র ঢেউ ও আকস্মিক বৃষ্টিপাত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘শক্তি’ নামের এ ঘূর্ণিঝড়টি এখন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে, তবে এর অবশিষ্ট প্রভাব ভারি বৃষ্টি, জলোচ্ছ্বাস ও আকস্মিক বাতাসের ঝাপটায় রূপ নিতে পারে। তাই ভারত ও ওমান উভয় দেশের উপকূলীয় অঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।

ওমানের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি তাদের আল-সারকিয়া উপকূলের দিকে ধীরে ধীরে এগোচ্ছে, তবে আজ রাত থেকেই এটি দুর্বল হতে শুরু করবে। তারা বলছে- রাতের শেষ ভাগ ও আগামীকাল সোমবার সকালে ঝড়টি পূর্ব দিকে সরে গিয়ে আবার আরব সাগরের মাঝামাঝি অঞ্চলে ফিরে যাবে।

গতকাল শনিবার পর্যন্ত ‘শক্তির’ প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি রেকর্ড করা হয়। এর ফলে মুম্বাইসহ ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। ‘শক্তি’ গতিপথ পরিবর্তনের কারণে সেখানকার মানুষের মধ্যে আপাত স্বস্তি ফিরলেও কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে বলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওমান উপকূল থেকে আনুমানিক ১০০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে। যদিও এটি স্থলভাগে বড় কোনো আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে, তবুও সামুদ্রিক কার্যক্রম স্থগিত রাখা ও স্থানীয়দের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে