,

গ্রেপ্তারের সময় পরিচয়পত্র থাকতে হবে পুলিশের

news-image

অনলাইন ডেস্ক : আসামি গ্রেপ্তারের সময় পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম-১-এর অধীনে ফৌজদারি বিচার সংস্কারে বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে।

আজ রবিবার আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফৌজদারি বিচার সংস্কারে চারটি বিষয় রাখা হয়েছে। সেগুলো নিচে দেওয়া হলো:

১. গ্রেপ্তারকালে পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকতে হবে, গ্রেপ্তারদের নিকটজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে থানা বাধ্য থাকবে, গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এসব আইনি সুরক্ষা বিচারক তদারকি করবেন।

২. মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের মতো ভুক্তভোগীকে মামলা করতে হবে না।

৩. মিথ্যা অভিযোগকারীর সাজা বেড়েছে, সাজা দিচ্ছেন বিচারক নিজেই।

৪. সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে এবং সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে কার্যকরী করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে