,

নীলফামারীতে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

news-image

জেলা প্রতিনিধি : নীলফামারীতে টানা দুদিনের ভারি বৃষ্টিপাতের পর হঠাৎ ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। স্থানীয়রা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

রোববার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামে কয়েক মিনিটের তীব্র ঝড়ে বাড়িঘর ভেঙে যায়।

এতে ধান, কলা, ভুট্টা, পেঁয়াজ, রসুন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং কিছু দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামে।

বানিয়াপাড়া গ্রামের এমদাদুল হক বলেন, ঝড়ের কারণে আশপাশের শতাধিক ঘরবাড়ি নিমিষে শেষ হয়ে গেছে। ফসলের জমিরও ক্ষতি হয়েছে। কয়েক মিনিটের ঝড়ে সবকিছু শেষ হয়ে গেল।

নাসিমা বেগম বলেন, সকালে রান্না করছিলাম, হঠাৎ ঝড়ের শব্দ পেলাম। কিছু বুঝে ওঠার আগেই ঘরের চালা উড়ে গেল। এখন সব ঠিক হবে। জানি না কিভাবে করব, আমরা গরিব মানুষ।

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, সকালের ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। অনেকে বাড়ির সবকিছু হারিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। গবাদিপশু ও মানুষের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তাদের সহায়তা করা হবে। আপাতত শুকনা খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু