,

অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। কিন্তু একসময় অভিনয় দিয়ে তুমুল আলোচনায় থাকা এই তারকা হঠাৎ করেই শোবিজ জগত থেকে হারিয়ে যান। জীবনে তিনি বিভিন্ন পেশায় কাজ করেছেন।

অভিনয়ে তার তুমুল দর্শকপ্রিয়তা রয়েছে। এরপরও এখন আর তাকে অভিনয়ে দেখা যায় না। কিছুদিন আগে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় আসার পর নতুন করে ফের আলোচনায় আসেন হাসান মাসুদ। সম্প্রতি এই গুণী অভিনেতা জানিয়েছেন, আর অভিনয়ে ফিরতে চান না। এখন একটি চাকরির খোঁজে রয়েছেন তিনি।

দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন একটা জব খুঁজছি। একটা জব পেলেই আমি জবে ঢুকে যাবো। সেটা যে ক্ষেত্রেই হোক। সেটা সাংবাদিকতা হতে পারে। এডমিনিস্ট্রেশন হতে পারে। আমি চেষ্টা করছি। হারিয়ে যাবো একেবারে। সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে, যদি সে রকম ভালো অফার পাই।’

এরপর দর্শকদের উদ্দেশে হাসান মাসুদ বলেন, ‘আমার শুধু একটাই অনুরোধ দর্শকদের কাছে, আপনারা সবসময় অনেস্ট থাকবেন। সত্য কথা বলবেন। একটা প্রবণতা এখন খুব বেড়েছে পরকীয়া করার। এটা থেকে আপনারা বিরত থাকবেন। তাহলেই আপনারা ভালো থাকবেন। সুখে থাকবেন।’

হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের