,

তুরস্কে পাঠানো হচ্ছে গাজা ফ্লোটিলার ১৩৭ কর্মী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হাতে আটক হওয়া গাজা হেল্প ফ্লোটিলার ১৩৭ জন কর্মীকে ইস্তাম্বুলে পাঠানো হচ্ছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

আটকদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং জর্ডানের নাগরিক রয়েছেন।

তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের পর ইস্তাম্বুলে পৌঁছাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ইসরায়েল গত সপ্তাহে প্রায় ৪০টি নৌযান আটক করে এবং ৪৫০ জনের বেশি ফ্লোটিলা কর্মীকে গ্রেপ্তার করেছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, আটক ২৬ ইতালীয় নাগরিকের মধ্যে ১৫ জন এখনো ইসরায়েলে আছেন এবং আগামী সপ্তাহে তাদেরও ফেরত পাঠানো হবে।

ফ্লোটিলায় অংশ নেওয়া ইতালীয় সংসদ সদস্যরা জানান, তারা নৌযানে থাকা অবস্থায় বৈধ কাজ করছিলেন, কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের “নিষ্ঠুরভাবে আটক” করেছে। অনেক কর্মীকে পানি, ওষুধ এবং টয়লেট ব্যবহারের সুযোগ না দিয়ে হাত বাঁধা অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব আটক কর্মী “নিরাপদ এবং সুস্থ” আছেন এবং দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর কাজ সম্পন্ন করতে চাইছে।

ফ্লোটিলার এই অভিযান আগস্টের শেষের দিকে শুরু হয়। এটি ছিল ইসরায়েলি নৌ অবরোধের বিরুদ্ধে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কর্মীদের সাম্প্রতিক প্রচেষ্টা। ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে।

ইসরায়েলি কর্মকর্তারা শুরু থেকেই ফ্লোটিলার উদ্দেশ্যকে ‘রাজনৈতিক স্টান্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং বৈধ নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা না করার সতর্কবার্তা দিয়েছিলেন। সূত্র: মিডল ইস্ট অনলাইন

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে