,

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

news-image

খাগড়াছড়িতে চলমান ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সদর ও পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রবিবার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো। একই সঙ্গে গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর এক স্কুলছাত্রীর ধর্ষণের অভিযোগে ‘জুম্ম ছাত্র-জনতা’ আন্দোলনের নেতৃত্বে জেলার বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। ২৭ সেপ্টেম্বর ভোর ৫টায় এই ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। ওই দিন দুপুর ২টা থেকে জেলার সদর উপজেলা, পৌরসভা এলাকা ও গুইমারায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরদিন ২৮ সেপ্টেম্বর ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও গুইমারায় অবরোধ চলাকালীন সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় তিনজন নিহত হন। এছাড়া এক সেনা কর্মকর্তা ও আরও অনেকে আহত হয়েছেন। রামসু বাজার ও আশপাশের এলাকা থেকে বেশ কিছু দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে