,

সুমুদ ফ্লোটিলার ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের আরও ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠিয়ে দিয়েছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, যুক্তরাজ্য, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র রয়টার্সকে জানিয়েছে, এদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক।

দক্ষিণ ইসরায়েলের র‍্যামন বিমানবন্দর থেকে আজ বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই অধিকারকর্মীদের ইস্তাম্বুল পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার গাজায় পৌঁছানোর চেষ্টা করার সময় আটক চার ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজে ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে