সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

news-image

অনলাইন ডেস্ক : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্ব উপকূলে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।

এই নিষেধাজ্ঞার সময়ে দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকার থেকে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল সহায়তা হিসেবে দেওয়া থাকবে।

এদিকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের রাতে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ফ্লাইওভারের নিচে বসে ইলিশের মেলা। ইলিশ কিনতে ভাঙ্গা ও আশপাশের কয়েকটি উপজেলা থেকে হাজারো মানুষের ঢল নেমেছে সেখানে।

ক্রেতারা জানান, বাজারের তুলনায় এখানে মাছের দাম কিছুটা কম। ফলে তারা পছন্দের ইলিশ কিনতে পেরে খুশি। আড়তদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকায়, ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকায়, আর ২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়।

প্রতি বছর একবারই এই রাতের ইলিশ মেলা বসে, যেখানে রাতভর চলে রূপালী ইলিশের বেচাকেনা। আড়তদারদের মতে, এক রাতেই এখানে বিক্রি হয় ৮০ থেকে ১০০ টন ইলিশ।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার প্রতিবছর এ ধরনের অভিযান চালিয়ে থাকে। মৎস্য বিভাগ জানিয়েছে, এবারও এ নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা