,

আরও এক প্রার্থী বিসিবি নির্বাচন থেকে সরে গেলেন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। শুক্রবার বিকেলে বিসিবি কার্যালয়ে এসে নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও কয়েক ঘণ্টা পর মধ্যরাতে তার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সরে দাঁড়ানোর ঘোষণা আসে।

তবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ আর নেই। কেননা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বুধবার দুপুর পর্যন্ত। ফলে কাগজে-কলমে তার নাম ব্যালটে থাকলেও নির্বাচনে আর অংশ নেবেন না তিনি।

দীর্ঘদিনের এই ক্রিকেট সংগঠক নাটকীয় সিদ্ধান্তের কারণ বিস্তারিত না জানালেও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে উপযুক্ত সময়ে বিষয়টি খোলাসা করবেন।

তিনি বিবৃতিতে বলেন, ‘আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারও দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে সবাইকে জানাবো কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’

তিনি আরও বলেন, ‘কাদা ছোড়াছুড়িতে যেতে চাই না। যারা জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। তবে দ্ব্যর্থহীনভাবে বলছি, একাধিক প্যানেল থাকলে নির্বাচনটি মাইলফলক হয়ে থাকত। যারা পুরোটা সময় আমার পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ।’

এর আগে বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেদিনই তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলেন।

লুৎফর রহমান বাদল সরে দাঁড়ানোয় ক্যাটেগরি-২ (ক্লাব প্রতিনিধি) থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আরও কমে গেল। এখন ১২ পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন মাত্র ১৫ জন প্রার্থী।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের