,

সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.১ ওভারে ১৫০/৮ (সোহান ৩১*, শরিফুল ১১* ; তানজিদ ২, পারভেজ ২, সাইফ ১৮, জাকের ৩২, শামীম ৩৩, নাসুম ১০, সাইফউদ্দিন ৪, রিশাদ ২)

আফগানিস্তান ২০ ওভারে ১৪৭/৫ (ওমরজাই ১৯*, নবী ২০*; অটল ২৩, ইব্রাহিম ৩৮, তারাখিল ১, রাসুলি ১৪, গুরবাজ ৩০)

শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু আবারও নুরুল হাসান সোহানের দৃঢ়তায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে তারা। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে জাকের আলীর দল। সোহানকে স্নায়ুক্ষয়ী মুহূর্তে যোগ্য সঙ্গ দেন শরিফুল। শেষ দিকে দুটি চার মেরে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

বাংলাদেশ তাদের অষ্টম উইকেট যখন হারায় তখনও ১২ বলে দরকার ১৯ রান। ১৯তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সোহান বুঝিয়ে দেন ম্যাচ হাতছাড়া করছেন না তিনি। তার পর শরিফুলকে দিয়ে দ্রুত কিছু রানও নিয়েছেন। তাতে ৫ বল হাতে রেখেই নিশ্চিত হয় জয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে