,

পোস্টে বাজে মন্তব্য, ক্ষুব্ধ মেহজাবীন

news-image

বিনোদন ডেস্ক : পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। নিজের বিভিন্ন মুহূর্ত কখনো ভাগ করে নেন, আবার কখনো নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলোও তুলে ধরেন। এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের বাজে মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।

এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার, ডিপফেইক বৃদ্ধির মতো বিষয়ে জনসচেতনতার বার্তা দিয়েছেন মেহজাবীন। এবারের বিষয়টি খানিক ভিন্ন; নেটিজেনদের বাজে ভাষা এবং অশ্লীল মন্তব্য নিয়ে তিনি সরাসরি ক্ষুব্ধ।

শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে মেহজাবীন লিখেছেন, কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।

শেষে প্রশ্ন রেখে মেহজাবীন বলেন, ‘এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও কোনো মন্তব্যঘরে কোনো মন্তব্য দেখা পড়েনি। কারণ, মন্তব্যঘরটি বন্ধ রেখেছেন অভিনেত্রী। তবে কী প্রসঙ্গে পোস্টটি লিখেছেন মেহজাবীন, তা স্পষ্ট করেননি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে