সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪০০ বছরের প্রথা ভেঙে নারী নেতৃত্বে চার্চ অব ইংল্যান্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের বিশপ সারাহ মুল্যালি হচ্ছেন ক্যান্টারবারির ১০৬তম আর্চবিশপ। এর মাধ্যমে তিনি বিশ্বব্যাপী প্রায় ৮ কোটি ৫০ লাখ অ্যাঙ্গলিকানের আধ্যাত্মিক নেতার দায়িত্ব নিতে যাচ্ছেন। চার্চ অব ইংল্যান্ডের ১৪০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী আর্চবিশপ হলেন তিনি।

নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, ইংল্যান্ড চার্চ শুক্রবার এ ঘোষণা দিয়েছে।

৬৩ বছর বয়সী সারাহ মুল্যালি এর আগে ক্যান্সার নার্স ছিলেন এবং ইংল্যান্ডের চিফ নার্সিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি লন্ডনের প্রথম নারী বিশপ নির্বাচিত হন। তিনি চার্চ অব ইংল্যান্ডে নারীর অধিকারের পক্ষে সরব কণ্ঠস্বর হিসেবেও পরিচিত।

তিনি জাস্টিন ওয়েলবির স্থলাভিষিক্ত হবেন। গত নভেম্বর ওয়েলবি পদত্যাগ করেন, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি খ্রিস্টান সামার ক্যাম্পে কয়েক দশক আগে ঘটে যাওয়া কিশোরদের ওপর ব্যাপক যৌন নির্যাতনের ঘটনাগুলো যথাযথভাবে তদন্ত করেননি। যদিও সরাসরি তার বিরুদ্ধে কোনো নির্যাতনের অভিযোগ ছিল না, তবুও এ কেলেঙ্কারিতে তার নেতৃত্ব শেষ হয়ে যায়।

ওয়েলবি তার সময়কালে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেমন রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লসের অভিষেক পরিচালনা করেছিলেন। একই সঙ্গে তিনি অভিবাসনসহ নানা ইস্যুতে সরব জনমুখী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

নারী আর্চবিশপের নিয়োগ পুরো অ্যাঙ্গলিকান কমিউনিয়নকে এক নতুন যুগে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়োগ চার্চের ভেতরে নতুন উত্তেজনারও জন্ম দিতে পারে, কারণ লাতিন আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার অনেক রক্ষণশীল বিশপ ইংল্যান্ড চার্চের তুলনায় ভিন্ন অবস্থান নেন এবং ক্যান্টারবারির আর্চবিশপের নেতৃত্ব মেনে নিতে অনীহা প্রকাশ করেন।

এখন মুল্যালির বড় চ্যালেঞ্জ হবে চার্চের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা, তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিবাহ ও অন্যান্য ধর্মীয় মতবাদের বিভাজন দূর করার চেষ্টা করা।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা