,

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জোড়া পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সিরিজের প্রথম ম্যাচে জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম টাইগার। এবার জিতলে নিশ্চিত হবে সিরিজ জয়।

আগের ম্যাচের একাদশ থেকে ২টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিবের বদলে একাদশে এসেছেন শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের জন্য আফগানিস্তান সিরিজের শুরুটা হয়েছে স্বস্তির জয় দিয়ে। মাঝের ওভারে ব্যাটাররা তালগোল পাকিয়ে আরও একটি ভুতুড়ে হারের আভাস দিলেও শেষমেশ জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ।

আফগানিস্তান:

রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, ডারউইশ রাসুলি, শারাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ ইসহাক।

বাংলাদেশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে