,

সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যে পূজা চলছে: স্বাস্থ্য উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : সারা বাংলাদেশ উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।আজ বৃহস্পতিবার সকালে গুলশান ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের সবার সৃষ্টিকর্তা একই। কেউ আল্লাহ, কেউ ভগবান বলি। একেকজন একেক নামে ডাকি। অর্থাৎ উনার নাম বিভিন্ন কিন্তু তিনি একই। হিন্দু হোক কিংবা মুসলমান, উনি আমাদের সৃষ্টি করেছেন। ’

তিনি বলেন, ‘সারা বাংলাদেশ উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন আমরা খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পূজা উদ্‌যাপন করেছি। আমিও পূজার আনন্দে শরিক হওয়ার জন্য এখানে এসেছি।’

নূরজাহান বেগম বলেন, ‘আমাদের ইসলাম ধর্মেও বলা আছে, ‘‘লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন, অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে।’’ এখানে সম্প্রতিটাই মুখ্য। মানবতাই তো ধর্ম, সেবাই ধর্ম। আমরা যার যার জায়গা থেকে এই কথাটাই যদি মনে রাখি, তাহলে আমাদের সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।’

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক, সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে