সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় রাজধানী ও সীমান্তে কঠোর নিরাপত্তা দিতে কাজ করছে বিজিবি

news-image

অনলাইন ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করছে বলে জানালেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

দুর্গাপূজায় রাজধানী ও সীমান্তে কঠোর নিরাপত্তা দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করছে বলে জানালেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ বুধবার রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দিরে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজিবি ডিজি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিজিবি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী ২ হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি রাজধানীসহ সারাদেশের বড় পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়ও বিজিবি কাজ করছে। আগামী দিনগুলোতেও সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

পরিদর্শনকালে ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরের সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন অ্যান্ড ট্রেনিং), ঢাকা সেক্টর কমান্ডারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিজিবি জানায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২ হাজার ৮৭০টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন। এরমধ্যে সীমান্তবর্তী এলাকায় রয়েছে ১ হাজার ৪১৭টি পূজামণ্ডপ, আর সীমান্তের বাইরে রয়েছে ১ হাজার ৪৫৩টি পূজামণ্ডপ।

পূজা উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সারাদেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানায় বিজিবি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা