,

জঙ্গি নাটকের বিচার করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষা উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : জঙ্গি নাটকের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার দুপুরে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। মানুষের পোশাকের কারণে, তারা নাগরিক মর্যাদা নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে চলাচল করবেন- সেটি করতে পারেননি। আমরা জানি এখানে কীভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এদের (যারা জঙ্গি নাটক সাজিয়েছেন) বিচার করার জন্য সরকার বদ্ধপরিকর।’

শাপলা গণহত্যাকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজে বলতে পারি- শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল সরকার সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেইসাথে যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন, তাদের বিরাট একটা অংশ নীরব ছিলেন। নীরব থাকার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা বৈধতা দিয়েছিলেন। ইতিহাসকে মুছে ফেলার পরিকল্পনা ছিল। সত্যকে ধামাচাপা দেওয়া যায় না।’

সরকারি মাদরাসা-ই আলিয়া, ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের