,

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫, আহত ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে আত্মঘাতী হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। আজ মঙ্গলবার বিকেল কোয়েটা ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদরদপ্তরের সামনে এই হামলা চালানো হয়।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পরে গুলিও চালানো হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচলের সময় হঠাৎই মোড়ের পাশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে পড়ে। একটি বাসের যাত্রী ও পথচারীরা এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্টে আসিফ আলী জারদারি নিন্দা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে