,

দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো: অর্থ উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো। গতকাল রবিবার এক অনুষ্ঠানে একজন অন্তর্বর্তী সরকারকে অথর্ব-টথর্ব বলেছেন। এগুলো কিছু মানুষের এমন ধরনের বয়ান, যা ফ্যাসিস্টকে সহায়তা করছে। দেখছি যে বয়ানগুলোর মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করা হচ্ছে এবং ফ্যাসিস্টকে আরও উৎসাহ দেওয়া হচ্ছে।’

আজ সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘তিনি (ওই ব্যক্তি) অবশ্য এ–ও বলেছেন যে অন্তর্বর্তী সরকার কোনো টাকা-পয়সা মারেনি, ব্যাংককে আরও স্থিতিশীল করেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে। তবে আমরা যে সব ভালো করছি, তা নয়। অনেক ধরনের উন্নয়ন সহযোগীর সঙ্গে যখন কথা বলি, দেখি যে বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ইতিবাচক।’

অর্থপাচার নিয়ে তিনি বলেন, ‘সরকারের চেয়ে কোম্পানিগুলো বেশি স্মার্ট। স্মার্ট বলেই তারা এত অর্থপাচার করতে পেরেছে। অর্থপাচার করার জন্য কোম্পানিতে যে কত ধরনের তেলেসমাতি হয়, তা এখন টের পাচ্ছি। তারা (অর্থ পাচারকারীরা) এ বিষয়ে বেশ পারদর্শী। অর্থ এমনি পাঠান না। পাচার করেন নানা স্তরের মাধ্যমে। প্রথমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠান। সেখান থেকে পরে পাঠান আরেক জায়গায়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন, সাবেক বাণিজ্যসচিব শুভাশীষ বসু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা, সঞ্চালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে