,

নির্বাচনের সঙ্গে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি

news-image

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন।’ এ ধরনের মানুষের সংখ্যা প্রায় ১০ লক্ষ বলে জানান তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, ‘অনেকে জেলখানায় আছেন, যারা ভোট দিতে পারেন না। তাদেরকে এবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। ভোট দিতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তারাও। আজকের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

নির্বাচন কমিশন বেশ কিছু নতুন বিষয়ে হাত দিয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছি। সবথেকে বড় কাজ হচ্ছে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা। নারী ভোটারদের সংখ্যা অনেক কম ছিল। পুরুষদের থেকে ৩০ লক্ষ কম ছিল। তবে সেটাও আমরা অনেক কমিয়ে এনেছি। আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করেছি।’

তিনি বলেন, ‘এছাড়া পোস্টাল ব্যালট আইনে থাকলেও এর প্রয়োগ ছিল না। এটি নিয়ে কাজ করেছি। দেশে যারা নির্বাচনে জড়িত থাকেন তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করবো। এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’

উল্লেখ্য, ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সংলাপ হবে।

এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করা হবে বলে আশা করছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে