,

বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কোথায়

news-image

স্পোর্টস ডেস্ক : ৮ দল নিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী ক্রিকেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টের। রাজনৈতিক বৈরিতার কারণে আসরে অংশ নিতে যাওয়া পাকিস্তান অবশ্য ভারতের মাঠে খেলবে না। তাদের ম্যাচগুলো হবে শ্রীলংকায়।

স্বাগতিক ভারত ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বাদে নারী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাকি ৬টি দল হলো- বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, তাই এই মুহূর্তে শ্রীলংকায় অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের ঝালাই করতে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এর মধ্যে প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ রানে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ম্যাচসূচি (তারিখ-ম্যাচ-ভেন্যু-সময়)

২ অক্টোবর—বাংলাদেশ বনাম পাকিস্তান—কলম্বো—দুপুর সাড়ে ৩টা

৭ অক্টোবর—বাংলাদেশ বনাম ইংল্যান্ড—গুয়াহাটি—দুপুর সাড়ে ৩টা

১০ অক্টোবর—বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড…গুয়াহাটি…দুপুর সাড়ে ৩টা

১৩ অক্টোবর—বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা—বিশাখাপত্তনম—দুপুর সাড়ে ৩টা

১৬ অক্টোবর—বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া—বিশাখাপত্তনম—দুপুর সাড়ে ৩টা

২০ অক্টোবর—বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা—ডি ওয়াই পাতিল—দুপুর সাড়ে ৩টা

২৬ অক্টোবর—বাংলাদেশ বনাম ভারত—ডি ওয়াই পাতিল—দুপুর সাড়ে ৩টা

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে