,

টেলিফোনে কথা না বলার কারণ জানালেন সিইসি

news-image

অনলাইন ডেস্ক : সুশীল সমাজের প্রতিনিধির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আপনাদের পরামর্শ যদি থাকে, লিখিতভাবে, সরাসরি দেখা করে কিংবা অন্যভাবে দিতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না, কারণ বললেই বলা হয় সিইসির কল রেকর্ড ফাঁস। তাই আমি চাই, সরাসরি অফিসে এসে সামনে বসে কথা হোক।’

আজ রবিবার দেশের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার বদনাম হয়েছে। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি না। এ কারণেই আমার বিরুদ্ধে নানা বদনাম হয়েছে। আসলে কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোনে কথা বলা থেকে আমি বিরত থাকি।’

নির্বাচন কমিশন বেশ কিছু নতুন বিষয়ে হাত দিয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছি। সবথেকে বড় কাজ হচ্ছে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা। নারী ভোটারদের সংখ্যা অনেক কম ছিল। পুরুষদের থেকে ৩০ লাখ কম ছিল। তবে সেটাও আমরা অনেক কমিয়ে এনেছি। আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করেছি।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে