,

প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবার সাক্ষাত

news-image

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রধান উপদেষ্টা ড.মোহাম্মাদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুলের ইসলামের পরিবার। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম‍্যানহাটনের একটি হোটেলে দিদারুলের পিতা আব্দুর রব এবং দুই ছেলেসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং বিশেষ অবদানের জন‍্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস।

সাক্ষাতের সময় উপস্থিত বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন মরহুম দিদারুল ইসলামের জন‍্য পুরো বাংলাদেশ শোকাহত ছিলো। এছাড়া দিদারুল নিহত হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন যে সম্মাননা দিয়েছে তার জন্য তিনি এনওয়াইপিডিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান ।

উল্লেখ্য, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা মৌলভীবাজারের দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কাজ করতেন। তিনি এ বাহিনীতে সাড়ে তিন বছর কাজ করেছেন। ২৮ জুলাই নিউ ইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে বন্দুকধারীর হামলায় অপর চারজনের সাথে দিদারুল ইসলাম নিহত হোন । পরবর্তীতে ৩১ জুলাই তাঁকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে নিউ জার্সিতে দাফন করা হয় ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে