,

অবশেষে আসছে ‘বান্ধব’

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌ খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে আগামী শুক্রবার ‘বান্ধব’ মুক্তি পাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া।

তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকায় সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য সিনেমাটি আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিচ্ছি।’

সিনেমা নিয়ে বেশ আশাবাদী মৌ খান। অভিনেত্রীর কথায়, ‘এই সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এই সিনেমায় নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’

‘বান্ধব’ পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম-পরিচয়হীন শিশুর জীবনের গল্প উঠে এসেছে এতে। মৌ খান ছাড়া সিনেমায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের