,

পরিচালক পদে নির্বাচন করতে নির্বাচক পদ ছাড়লেন রাজ্জাক

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে এতদিন দায়িত্ব পালন করে এসেছেন সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে সেই পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক এই স্পিনার।

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন রাজ্জাক। এবার তিনি জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করবেন। জানা গেছে, খুলনা বিভাগ থেকে পরিচালক হবেন দুজন। এই বিভাগের জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে তিনটি।

আজ দুপুরের আগে মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে এসে মনোনয়নপত্র কেনেন রাজ্জাক। নিয়ম অনুযায়ী নির্বাচন করতে হলে তাকে নির্বাচক পদ ছাড়তেই হতো। সেটা তিনি আগেই করেছেন বলে আজ জানিয়েছেন।

নির্বাচক পদ ছাড়ার ব্যাখ্যায় রাজ্জাক বলেছেন, ‘আমি বিসিবির নির্বাচক পদে এত দিন ছিলাম। এখন আমার লক্ষ্য দেশের ক্রিকেটে অন্যভাবে অবদান রাখা। আমি চাই যেন জেলা ও বিভাগ থেকে যারা উঠে আসে তারা যেন কিছু শিখে আসে। সেই জায়গায় কাজ করতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে