,

শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারছে না ইসি: সারজিস আলম

news-image

পঞ্চগড় প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার স্পষ্ট কোনো কারণ নির্বাচন কমিশন (ইসি) ব্যাখ্যা করতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শনিবার সকালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে পঞ্চগড় ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত বিতর্ক উৎসবে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‘এনসিপিকে শাপলা প্রতীক দিবে না বললেও, স্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করছে না নির্বাচন কমিশন। নতুন করে আবেদন করা হয়েছে সকল আইনগত দিক বিবেচনা করে শাপলা এনসিপি পাবে।

সারজিস আলম বলেন, ‘গণ অধিকার এবং এবি পার্টির সঙ্গে একীভূত ও এ্যালায়েন্স ভিত্তিক আলোচনা চলছে। কারণ এই দুটি দলের আদর্শ প্রায় একই ধরনের, আর তরুণদের দল হিসেবে আমরা চাই তরুণরা একসাথে সংগঠিত হয়ে কাজ করুক। বাংলাদেশের মানুষও এটাই চায়।’

এ সময় এনসিপির পঞ্চগড় জেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবিরুল বারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিল।

এর আগে জেলার ৬৪ দল বিতর্ক উৎসবে অংশ নেওয়া বিতার্কিকদের স্টল ঘুরে দেখেন সারজিস। বিকেলে ৬৪টি দল থেকে শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ঠ বিতার্কিককে পুরস্কার দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে