,

নেপালে জেন-জি প্রজন্মের কণ্ঠস্বর সুদান গুরুং লড়বেন নির্বাচনে

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালের সাম্প্রতিক যুব-নেতৃত্বাধীন বিক্ষোভের নেতা সুদান গুরুং ঘোষণা করেছেন, আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে লড়বেন তিনি। জনগণের সরকার গঠনের জন্য ‘শেষ পর্যন্ত লড়াই’ করার ঘোষণা দিয়েছেন নেপালের জেন-জি প্রজন্মের এই কণ্ঠস্বর।

স্টার্ট হিয়ার’স সান্দ্রা গ্যাথম্যানের সাথে একান্ত সাক্ষাৎকারে সুদান গুরুং জানিয়েছেন, গতানুগতিক রাজনৈতিক দলের পরিবর্তে ‘পরিবর্তনের আন্দোলন’ গড়ে তোলার জন্য দেশব্যাপী সমর্থকদের একত্রিত করছেন তারা। তার ভাষ্য, ‘তারা (গতানুগতিক রাজনৈতিক দল) আমাদের রাজনীতিতে টেনে এনেছে।’

আগের সরকারকে গুরুং ‘স্বার্থপর’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে আখ্যায়িত করেন গুরুং। তিনি বলেন, ‘আমরা পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কারণ আমরা এখন পিছু হটব না।’

গুরুং বলেন, ‘নেপালি জনগণের প্রতিটি কণ্ঠস্বর যাতে শোনা যায় সেটি নিশ্চিত করার জন্য কাজ করছে তার দল।

একা প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না গুরুং। তার পরিবর্তে একটি ‘গ্রুপ’ হিসেবে নির্বাচন করার সম্ভাবনা আছে তার। তিনি বলেন, ‘আমি যদি কেবল একজন স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে আমাদের এই তরুণদের শক্তি থাকবে না। একসাথে, আমরা আরও শক্তিশালী।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে