সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দুটি টি-টোয়েন্টি খেলা অত্যন্ত কঠিন: বাংলাদেশ কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচও তারা খেলেছে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এবং শহরের হোটেলেই ছিল দলের থাকার জায়গা।

তবে সুপার ফোরে এসে বদলেছে ঠিকানা ও চ্যালেঞ্জ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো—টানা দুই দিনে দুটি ম্যাচ খেলতে হচ্ছে টাইগারদের। আগামীকাল প্রতিপক্ষ ভারত, আর তার পরদিনই পাকিস্তানের বিপক্ষে নামতে হবে লাল-সবুজদের। অথচ সুপার ফোরে বাকি কোনো দলকেই এমন সূচির মুখে পড়তে হয়নি।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘টানা দুটি টি-টোয়েন্টি বা ওয়ানডে খেলা অত্যন্ত কঠিন। এটা কোনোভাবেই ভালো কিছু নয়। আমরা প্রস্তুত আছি ঠিকই, কিন্তু টানা দুই দিনে দুটি ম্যাচ খেলা ন্যায্য নয়। অনেকেই সহজ ভাবে দেখেন, কিন্তু আসলেই কাজটা অনেক বেশি কঠিন।’

পারফরম্যান্সের দিক থেকেও শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। বিশেষ করে ব্যাটিং লাইনআপ ভুগেছে ধারাবাহিকতার অভাবে। মিডল অর্ডারের তাওহিদ হৃদয় গ্রুপ পর্বে করেছিলেন হংকংয়ের বিপক্ষে ৩৪ বলে ৩৫, শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে ৮ আর আফগানিস্তানের বিপক্ষে ২০ বলে ২৬ রান। তবে সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ঝলমলে ৫৮ রানে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

হৃদয়কে নিয়ে আশাবাদী সিমন্স বলেন, ‘টুর্নামেন্ট এমনই—কেউ ভালো শুরু করেও ফর্ম হারায়, আবার কেউ খারাপ শুরু করেও ঘুরে দাঁড়ায়। হৃদয় যে ভালো ব্যাটিং করছে, তাতে আমি আনন্দিত। এখন আমরা একটি ভারসাম্যপূর্ণ ব্যাটিং ইউনিট পাচ্ছি, যারা ধারাবাহিক পারফর্ম করছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

টানা ম্যাচের সূচি যে অন্যায্য, তা মানলেও ভারত-বাংলাদেশ লড়াই ঘিরে দলের ভেতরে আত্মবিশ্বাস ও প্রস্তুতি যথেষ্ট বলেই ইঙ্গিত দিলেন কোচ।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার