,

দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সৌদি আরবের পুনর্ব্যক্ত সমর্থন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি পুনরায় সমর্থন জানিয়েছে সৌদি আরব। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক শান্তি সম্মেলনে এ অবস্থান তুলে ধরে সৌদি আরব।

আরব নিউজ সূত্রে জানা গেছে, সৌদি কর্তৃপক্ষ ফিলিস্তিন রাষ্ট্রকে বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় এবং গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে বক্তব্য দেন। শুরুতে তিনি বাদশাহ সালমানের শুভেচ্ছা এবং ক্রাউন প্রিন্সের শুভকামনা জানান। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে ধন্যবাদ জানান।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষাপটে একদিনের এই সৌদি-ফরাসি সম্মেলনটি অনুষ্ঠিত হলো। বক্তব্যে প্রিন্স ফয়সাল গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলের চলমান আগ্রাসন এবং “নৃশংস অপরাধের” নিন্দা জানান। তিনি বলেন, ‘আরব ও মুসলিম দেশগুলোর সার্বভৌমত্বের ওপর ইসরায়েলের “বারবার হামলা”-বিশেষ করে দোহায় সাম্প্রতিক ইসরায়েলি হামলা-আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘টেকসই শান্তির একমাত্র পথ হলো দুই রাষ্ট্র সমাধান।’

প্রিন্স ফয়সাল জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক ভোটেরও প্রশংসা করেন, যেখানে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪২টি দেশ ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পক্ষে ভোট দেয়। তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ন্যায়বিচার প্রদানের ইচ্ছার প্রতিফলন এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব ও আরব শান্তি উদ্যোগের আলোকে ফিলিস্তিনি জনগণের আইনি ও ঐতিহাসিক অধিকারকে সুসংহত করে।’

তিনি আরও বলেন, ‘সৌদি আরব ফ্রান্সসহ শান্তিকামী দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত-যাতে গাজার যুদ্ধ বন্ধ করা যায়, ফিলিস্তিনি সার্বভৌমত্ব ক্ষুণ্নকারী একতরফা পদক্ষেপ ঠেকানো যায় এবং ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।’

শেষে প্রিন্স ফয়সাল সেই সব রাষ্ট্রকে ধন্যবাদ জানান, যারা ইতিমধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বা দিতে যাচ্ছে। তিনি অন্য দেশগুলোকেও একই ধরনের ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে