,

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ৫

news-image

ঢামেক প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজন মারা গেছেন। এ ঘটনায় এখনো চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন। এ নিয়ে দুর্ঘটনাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ও আজ মঙ্গলবার সকালে তারা মারা যান। মৃতরা হলেন- মো. হারুন (২০) ও মো. সালাউদ্দিন (৩৩)।

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারুনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে মারা যান। আর সালাউদ্দিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তিনি গতকাল সোমবার রাত ৯টা ২০ মিনিটে মারা যান।

দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলেও জানান বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

এর আগে গত রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান মাহবুবুর রহমান নামের একজন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। তিনি চট্টগ্রাম চন্দনাইশ দক্ষিণ বলতলী গ্রামের কবির আহমেদ ভুইয়ার ছেলে।

এ ছাড়া এই হাসপাতালে ইউসুফ ও ইদ্রিস নামে আরও দুজন মারা গেছেন। গত শনিবার রাতে তারা মারা যান। ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। আর ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করতেন।

প্রসঙ্গত, গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিকসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। সেখানে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে