সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দগ্ধদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘দগ্ধদের যত ধরনের সহায়তার প্রয়োজন তা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো অবহেলা হবে না।’

আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গীর দুর্ঘটনার দগ্ধদের দেখতে গিয়ে তিনি এই আশ্বাস দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন গতকাল (সোমবার) একটি বড় দুর্ঘটনা হয়েছে। সেখানে আমাদের চারজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের দগ্ধের পরিমাণ একটু কম। এই হাসপাতালটি একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল। এখানকার চিকিৎসা খুবই ভালো। এখানকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘দগ্ধদের চিকিৎসায় যত ধরনের সহযোগিতা লাগে, সমস্ত সহযোগিতা দেওয়া হবে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে।’

এ সময় কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পুরান ঢাকায় যখন কেমিক্যাল দুর্ঘটনা ঘটে, এরপর সেই গোডাউনগুলো মুন্সীগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, তিনজনের শরীরে ৪০ শতাংশের বেশি বার্ন হওয়ায় তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তবে একজন আশঙ্কামুক্ত।

প্রসঙ্গত, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক অফিসার ও চারজন ফায়ার ফাইটার দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করে।

ঢাকা জোন-৩-এর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার দগ্ধ হন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা