,

যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন নিঃস্ব অমিতাভ বচ্চন

news-image

বিনোদন ডেস্ক : একটা সময় নিঃস্ব হয়ে পড়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। দেউলিয়া হয়ে অপমানজনক জীবন কাটাতে হয়েছিল তাকে। মামলা, ঋণ আর অমানিশার অন্ধকার ঘিরে ধরেছিল এই অভিনেতাকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন, হয়েছেন বলিউড কাপানো অভিনেতা। সেই গল্প অনেকেরই অজানা।

নব্বই দশকে বড় স্বপ্ন নিয়ে অমিতাভ শুরু করেছিলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমিতাভ বচ্চন করপোরেশন লিমিটেড (এবিসিএল)। লক্ষ্য ছিল বলিউডকে নতুন রূপ দেওয়া। বড় বড় সিনেমা বানানো, অনুষ্ঠান আয়োজন করা। চেয়েছিলেন ইভেন্ট ম্যানেজমেন্টের দুনিয়ায় নতুন কিছু করা। স্বপ্নটাও ছিল বড়, তার হিসাব-নিকাশের ভুলটাও ছিল বড়! ফলাফল হলো ভয়াবহ। সিনেমা চলল না, ইভেন্টে ক্ষতি হলো আর একের পর এক ঋণ পাহাড়ের মতো চাপতে শুরু করল অমিতাভের ঘাড়ে। এক সময় এলো সেই মুহূর্ত, যখন সব সম্পত্তি, এমনকি মাথা গোঁজার বাড়িটাও বন্ধক দিতে হয়েছিল তাকে।

অভিজ্ঞ নির্মাতা টিন্নু আনন্দ মনে করিয়ে দিলেন সেই সময়ের কথা। ১৯৯৮ সালে অমিতাভ অভিনীত ও তার প্রতিষ্ঠানের প্রযোজনায় তৈরি হচ্ছিল ‘মেজর সাহেব’। কিন্তু অর্থাভাবে নিয়মিত মজুরি দেওয়া যাচ্ছিল না। পুরো ইউনিট এক হোটেলে থাকত আর প্রতি দু’দিন পরপরই শুটিং বন্ধ হয়ে যেত। কারণ কলাকুশলীরা বেতন চাইত, অথচ টাকা ছিল না। পরিস্থিতি এত খারাপ হয়েছিল যে, পরিচালক টিন্নু আনন্দ পর্যন্ত ইউনিটের কাছে অপমানিত হয়েছেন। অমিতাভ নিজে কিছুই করতে পারছিলেন না। এক সময় মনে হয়েছিল, হয়তো এখানেই শেষ হয়ে যাবে তার ক্যারিয়ার।

এক সাক্ষাৎকারে অমিতাভ নিজেও স্বীকার করেছেন সেসব দিনের কথা। তিনি বলেছেন, ‘আমার নামে প্রায় ৯০ কোটি রুপি ঋণ ছিল। প্রতিদিন কড়াধারের মতো ঋণদাতারা এসে দাঁড়াত, ৫৫টা মামলা চলছিল একসঙ্গে। অপমানজনক, লজ্জাজনক দিন কেটেছে।’

কিন্তু অমিতাভ বচ্চন হাল ছাড়েননি। ধীরে ধীরে তিনি সেই অন্ধকার থেকে ফিরে আসেন। শুরু করেন নতুন দিন। সিনেমার পাশাপাশি ছোটপর্দায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ হয়ে ওঠে তার পুনর্জন্মের সবচেয়ে বড় সহায়ক। আজ তিনি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম বড় তারকা।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল