,

বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসে নেই সুখবর

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে ভোর থেকেই ঝরছে মুষলধারে বৃষ্টি। এ সময় থেমে থেমে বজ্রপাতও হচ্ছে। বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

এ পরিস্থিতিতে আজ সোমবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এদিকে, একই সময়ে ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা এবং পঞ্চম অবস্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর ১১৫।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ০–৫০ স্কোর মানে বাতাস ভালো, ৫১–১০০ স্কোরে বাতাস মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১–১৫০ স্কোর বাতাসকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর করে তোলে। ১৫১–২০০ স্কোরের মধ্যে থাকলে তা সাধারণভাবে অস্বাস্থ্যকর, ২০১–৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সড়কে যানজট, নির্মাণকাজ, শিল্পকারখানার ধোঁয়া ও অপরিকল্পিত নগরায়ণের কারণে বৃষ্টির পরেও বাতাসে দূষণের পরিমাণ কমছে না। বরং তা নাগরিকদের শ্বাস-প্রশ্বাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, বিশেষত নগর অবকাঠামোতে পরিবেশবান্ধব নীতিমালা বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিবেশ মনিটরিং অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে