,

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

news-image

ঢামেক প্রতিবেদক : চট্টগ্রামে চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে দগ্ধ মাহবুবুর রহমান (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের মৃত্যু হলো।

গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহবুবুর রহমান চট্টগ্রাম চন্দনাইশ দক্ষিণ বলতলী গ্রামের কবির আহমেদ ভুইয়ার ছেলে।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান মাহবুবুর রহমান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

বার্ন ইনস্টিটিউটে রিয়াজ নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক।

এর আগে এই হাসপাতালে ইউসুফ ও ইদ্রিস নামে আরও দুজন মারা গেছেন। গত শনিবার রাতে তারা মারা যান। ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। আর ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করতেন।

প্রসঙ্গত, গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিকসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। সেখানে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে