,

‘সর্বোত্তম উপায়ে’ পাকিস্তানকে ওষুধ দিয়েছেন অভিষেক

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও লড়াইয়ে ভালো রকমের ঝাঁজ ছিল। হারিস রউফ-শাহিন আফ্রিদিদের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছিলেন ভারতের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা।

ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের আক্রমণাত্মক মনোভাব ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে নিজের পছন্দ না হওয়ার ব্যাপারটিও জানিয়ে দেন অভিষেক। তাছাড়া প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য অতি-আক্রমণাত্মক ব্যাটিং পদ্ধতিই ছিল সর্বোত্তম সম্ভাব্য উপায়, এমনটাই মনে করেন তিনি।

পাকিস্তানের দেওয়া ১৭২ রানের জবাব দিতে নেমে ৬ উইকেটের জয় পায় ভারত। ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। শুভমান গিলকে নিয়ে ওপেনিংয়ে গড়েন ১০৫ রানের জুটি। ভারতের জয় মূলত সেখানেই নির্ধারিত হয়ে যায়।

দলকে জয় এনে দিয়ে অভিষেক বলেন, ‘আজ খুবই সহজ একটা কাজ ছিল। যেভাবে তারা (পাকিস্তানি খেলোয়াড়রা) কোনো কারণ ছাড়াই আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ছিল, আমার মোটেও ভালো লাগেনি এবং এটাই একমাত্র উপায় (তার আক্রমণাত্মক ব্যাটিং) যা দিয়ে আমি তাদের ওষুধ দিতে পারি।’

ম্যাচ চলাকালীন অভিষেক এবং গিল উভয়েরই পাকিস্তানি পেসার হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদির সঙ্গে ঝগড়া হয়েছিল। গিল আর অভিষেক দুজনই পাঞ্জাবের খেলোয়াড়। গিলের সঙ্গে জুটি নিয়ে অভিষেকের ভাষ্য, ‘আমরা স্কুল জীবন থেকেই খেলছি, আমরা একে অপরের সঙ্গ উপভোগ করি, আমরা ভেবে রেখেছিলাম আমরা এটা করব এবং আজ দিনটি ছিল সেই দিন। সে যেভাবে প্রতিশোধ নিচ্ছিল, আমি সত্যিই তা উপভোগ করেছি।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে