,

বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর বংশাল নাজিরা বাজার এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে আমিন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আমিন হোসেন এক বেকারি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পিরোজপুর ভান্ডারিয়া থানার টেলি সানি গ্রামের বাদশা আকনের ছেলে। বর্তমান বিডিআর এক নম্বর গেট এলাকায় থাকতেন।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সজল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজিরা বাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোড জামাই গলির সামনে বাইসাইকেল যোগে যাওয়ার সময় বৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন আমিন। হয়তো সেখানে কোনো ছেঁড়া তার পড়ে ছিল।পরে স্থানীয়রা বাঁশ দিয়ে পানির মধ্যে থেকে তাকে উদ্ধার করেন। সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে এসআই সজল রায় বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতের দুলাভাই সুমন মিয়া বলেন, ‘আমিন পেশায় বেকারি দোকানের কর্মচারী ছিল। সকালে সাইকেলযোগে বেকারির মালামাল সাপ্লাই দিতে বের হয়েছিল সে। পরে বংশাল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’

আমিন এক মাস আগে বিয়ে করেছিল। তার পরিবার গ্রামে থাকে বলেও জানান সুমন মিয়া।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে