,

নবীনগরে বিদেশী পিস্তল জালনোটসহ তিন মহিলা আটক

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ বিউটি পার্লারে এই অভিযান চালানো হয়। ওই পার্লার থেকে একটি ব্যাগ থাকা ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নবীনগর উপজেলার আলমনগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী সাথী (৪২), একয় উপজেলার করিমশাহ গ্রামের আব্দুল সালাম এর মেয়ে তাসলিমা আক্তার ও করিমশাহ পূর্বপাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।

সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন যুবতী মেয়ে রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লারে প্রবেশ করেন৷ পরে ব্যাগটি বউ সাজ বিউটি পার্লারে রেখে বের হয়ে যান ওই যুবতী।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লার থেকে অভিযান চালিয়ে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে